Home / শিক্ষা / স্নাতকের শিক্ষার্থীরা পাবেন শিক্ষা সহায়তা, আবেদনের সময়...
শিক্ষা Breaking Featured Trending

স্নাতকের শিক্ষার্থীরা পাবেন শিক্ষা সহায়তা, আবেদনের সময় বৃদ্ধি

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এ সুযোগ পাবেন।
News Desk 16 Jun 2026, 05:30 PM 6 views
স্নাতকের শিক্ষার্থীরা পাবেন শিক্ষা সহায়তা, আবেদনের সময় বৃদ্ধি

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ও অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবীরা এ সুযোগ পাবেন। শিক্ষার্থীদের আবেদনের সুযোগ ২৫ জুন ২০২৬ পর্যন্ত।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ২০২৩-২৪ (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষাবর্ষে ভর্তিকৃত/অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা দেওয়ার জন্য নির্ধারিত সময়সূচি ও নির্দেশিকা অনুসারে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের থেকে ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম লিংকে প্রবেশ করে আবেদন এন্ট্রি ও ফরোয়ার্ড করার জন্য আহ্বান করা হয়েছে।

স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২ অনুযায়ী শর্ত প্রতিপালন করতে হবে। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে (ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষ) শিক্ষার্থীদের লিংকে অনলাইন আবেদনের সময় ১৪ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো।

সফটওয়্যারে এন্ট্রি করা শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক PMEAT'র ‘ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে forward করার সময় ২১ জুনের পরিবর্তে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat gov.bd এবং পিএমইটি (PMEAT)–র ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই। স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তিসংক্রান্ত হেল্পলাইন: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬ (অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)।

Tags
education degree help trust bangladesh fazil
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
শিক্ষা
Published
16 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅