Home / শিক্ষা / ইউজিসির মেধাবৃত্তি পেলো বাকৃবির ৬ শিক্ষার্থী
শিক্ষা Breaking Featured Trending

ইউজিসির মেধাবৃত্তি পেলো বাকৃবির ৬ শিক্ষার্থী

মেধাবৃত্তিতে ১ বছরে ২৪ হাজার টাকা এবং বই ক্রয় বাবদ দুই হাজার টাকা দেওয়া হয়।
News Desk 19 Jun 2026, 07:01 AM ময়মনসিংহ 5 views
ইউজিসির মেধাবৃত্তি পেলো বাকৃবির ৬ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক শ্রেষ্ঠত্বে শীর্ষে থাকায় ছয়জনকে মেধাবৃত্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় উপাচার্যের কক্ষে শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তি তুলে দেন উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হলেন- বায়েজিদ আলম (ভেটেরিনারি অনুষদ), খালিদ হাসান (কৃষি অনুষদ), মো. জামিল হোসেন (পশুপালন অনুষদ), যুথি দত্ত (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ), মো. শাদমান জামান রুহিত (কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ), মো. গোলাম সাকলায়েন আনাস (মাৎস্যবিজ্ঞান অনুষদ)।

এ সময় উপাচার্য বলেন, ‘এমন একাডেমিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং একাডেমিকে ভালো করার পাশাপাশি দক্ষ কৃষিবিদ হিসেবে নিজেদের গড়ে তুলবে।

মেধাবৃত্তিতে ১ বছরে ২৪ হাজার টাকা এবং বই ক্রয় বাবদ দুই হাজার টাকা দেওয়া হয়।

Tags
BAU Mymensingh UGC stipend
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
শিক্ষা
Published
19 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅