Home / শিক্ষা / কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম...
শিক্ষা Breaking Featured Trending

কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম তৈরী হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০২৮ সালের মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে কলেজে ভর্তি এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে
News Desk 17 Jun 2026, 01:39 AM 25 views
কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম তৈরী হচ্ছে : শিক্ষামন্ত্রী

সেশনজট কমিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৮ সালের মধ্যে এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে কলেজে ভর্তি এবং কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন। আমরা কোনো অবস্থাতেই অবহেলায় সময় কাটাবো না আমাদের শিক্ষার্থীদের জন্য।

সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নের জন্য দেশে এ পর্যন্ত ৫৩টি পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে আগামী এক বছরের মধ্যে বাকি ২৩টি সমাপ্ত করা। আমরা সারা দেশে ৩২৯ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করে যাচ্ছি। আশা করছি আগামী দুই বছরের মধ্যে এই কাজগুলো শেষ হবে।

জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার বাজেট সবচেয়ে বেশি পেয়েছি। শিক্ষা খাতে আমরা একটি বৈপ্লবিক পরিবর্তন চাই।’ এ সময় দুই মাসের মধ্যে এইচএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন- কোচিং সেন্টারে যেতে না হয়, সেভাবে সিলেবাস এবং কারিকুলাম তৈরী হচ্ছে।

Tags
SSC HSC result education technical school & college
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
শিক্ষা
Published
17 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅