স্কুল-মাদরাসা পাচ্ছে ৫ হাজার টাকা অনুদান
জলবায়ু পরিবর্তনের
অভিঘাত মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বড় উদ্যোগ
নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রজেক্টের আওতায় দেশের মাধ্যমিক
পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আর্থিক অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আওতায় সরকারি
ও এমপিওভুক্ত মাধ্যমিক স্কুল, স্কুল অ্যান্ড কলেজ এবং দাখিল স্তরের মাদরাসাগুলোর প্রতিটিকে
জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের জন্য ৫ হাজার টাকা করে অনুদান
দেওয়া হচ্ছে।
প্রকল্প কার্যালয়
সূত্রে জানা গেছে, এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ জুন দেশজুড়ে একযোগে বিশেষ বৃক্ষরোপণ
কর্মসূচি পালিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর
এই নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে অন্তত ১টি ফলদ,
১টি বনজ ও ১টি ঔষধি বৃক্ষরোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
এছাড়া, সচেতনতা
তৈরিতে ব্যানার-ফেস্টুন প্রকাশ এবং সেমিনারের আয়োজন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
No comments yet
Be the first to join the discussion.