Home / বিজ্ঞান ও প্রযুক্তি / কেন অন্য দেশ থেকে বালি আনতে হয় সৌদিকে?
বিজ্ঞান ও প্রযুক্তি Breaking Featured Trending

কেন অন্য দেশ থেকে বালি আনতে হয় সৌদিকে?

গত ৫০ বছর ধরে প্রতি বছর এর চাহিদা বাড়ছে ৩.২ শতাংশ। এত দিন যত বালি ব্যবহার হয়েছে, তা দিয়ে গোটা পৃথিবীর চার পাশে ২৭ মিটার লম্বা এবং ২৭ মিটার পুরু প্রাচীর তৈরি করা যেত।
News Desk 17 Jun 2026, 05:16 PM 6 views
কেন অন্য দেশ থেকে বালি আনতে হয় সৌদিকে?
সৌদি আরবের মরুভূমি

সমুদ্র সৈকত থেকে মরুভূমি-বালি রয়েছে সর্বত্র। তার পরেও কেন বালি আমদানি করতে হয় মরুভূমি অধ্যুষিত সৌদি আরবের মতো দেশকেও? কেন পৃথিবী জুড়ে এত দৌড়াত্ম্য বালি মাফিয়াদের? নেপথ্যে রয়েছে বালির গঠন।

২০২৩ সালে অস্ট্রেলিয়া থেকে এক লক্ষ ৪০ হাজার ডলারের বালি আমদানি করেছিল সৌদি আরব। নির্মাণের জন্য ওই দামে প্রায় লক্ষ লক্ষ টন বালি আমদানি করেছিল সৌদি। সেখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির কয়েকটি। তার পরেও কেন অন্য দেশ থেকে বালি আনতে হয় সৌদিকে? আকারের কারণে সৌদির মরুভূমির বালি নির্মাণকাজে ব্যবহার করা যায় না। হাজার হাজার বছর ধরে বায়ুপ্রবাহের দ্বারা ক্ষয় হয়ে, ঘর্ষণের ফলে সেখানকার বালি মসৃণ কণায় পরিণত হয়েছে। নির্মাণের জন্য সিমেন্টের সঙ্গে বালি মাখতে হয়। কিন্তু মসৃণ বালি সিমেন্টের সঙ্গে মাখা যায় না। মেশানোর চেষ্টা করা হল তা আলাদা হয়ে যায়।

তা হলে নির্মাণের জন্য কোন বালি প্রয়োজন? ভাঙা, অমসৃণ বালির কণা ছাড়া নির্মাণ সম্ভব নয়। সিমেন্টের সঙ্গে একমাত্র সেই ভাঙা, অমসৃণ বালিই মাখা যায়, যা মেলে নদী, হ্রদের খাত থেকে। ওই সব এলাকায় নদীর স্রোতের ধাক্কায় পাথর ভেঙে বালি তৈরি হয়, যার আকার গোল হয় না। পৃষ্ঠ অমসৃণ হয়। এ বার সৌদি মরুভূমির বুকে নতুন শহর নিয়োম তৈরি করছে। সেই কাজে তাদের প্রচুর বালির প্রয়োজন, যা আমদানি করা হচ্ছে বিদেশ থেকে।

Tags
Saudi desert sand
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিজ্ঞান ও প্রযুক্তি
Published
17 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅