Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স
বিজ্ঞান ও প্রযুক্তি Breaking Featured Trending

বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

স্পেসএক্সের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।
News Desk 18 Jun 2026, 08:44 PM 7 views
বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রতিষ্ঠান স্পেসএক্স।

গত মঙ্গলবার স্পেসএক্সের শেয়ারের দাম এক লাফে ১৪ শতাংশের বেশি বাড়লে এই মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।

শেয়ারের বর্তমান বাজারমূল্যের ওপর ভিত্তি করে স্পেসএক্সের বাজার মূলধন দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার। এর আগে লেনদেনের এক পর্যায়ে স্পেসএক্স মাইক্রোসফটের ২ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যকেও টপকে গিয়েছিল। বাজারমূল্যের দিক থেকে স্পেসএক্সের চেয়ে এগিয়ে আছে যথাক্রমে এনভিডিয়া, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যাপল ও মাইক্রোসফট।

বিশ্বের শীর্ষ ১০টি প্রযুক্তিপ্রতিষ্ঠানের বাজারমূল্যের দিকে তাকালে দেখা যায়, ৫ দশমিক ০৯ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে তালিকার শীর্ষে রয়েছে চিপ নির্মাতা এনভিডিয়া। এরপর ৪ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং ৪ দশমিক ৩৪ ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। চতুর্থ অবস্থানে থাকা মাইক্রোসফটের বাজারমূল্য ২ দশমিক ৯২ ট্রিলিয়ন ডলার। পঞ্চম স্থানে থাকা স্পেসএক্সের বাজারমূল্য ২ দশমিক ৮৯ ট্রিলিয়ন ডলার হলেও তার ঠিক পেছনে ২ দশমিক ৬৭ ট্রিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে অ্যামাজন। তালিকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ১ দশমিক ৮৫ ট্রিলিয়ন ডলারের ব্রডকম, ১ দশমিক ৫২ ট্রিলিয়ন ডলারের মেটা, ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ডলারের টেসলা এবং ১ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের চিপ নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রন।

শেয়ারবাজারে স্পেসএক্সের সদ্য তালিকাভুক্ত শেয়ারে বিনিয়োগকারীদের লেনদেনের নতুন সুবিধা দিতে সম্প্রতি ‘স্টক অপশন চালু করা হয়েছে। আর এই সুবিধা চালুর সঙ্গে সঙ্গেই শেয়ারবাজারে স্পেসএক্সের জয়জয়কার শুরু হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার স্পেসএক্সের শেয়ারের লেনদেন ছিল এনভিডিয়া, মাইক্রোসফট, টেসলা ও অ্যাপলের সম্মিলিত লেনদেনের চেয়ে কয়েক গুণ বেশি। শেয়ারবাজারের এই চমকের মধ্যেই একই দিনে এন্টারপ্রাইজ কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নিজেদের আধিপত্য বিস্তারের ঘোষণা দিয়েছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এআই কোডিং এজেন্ট ‘কারসর’–এর মূল উদ্ভাবক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ারকে ৬ হাজার কোটি (৬০ বিলিয়ন) মার্কিন ডলারে কিনে নিচ্ছে তারা।

২০২২ সালে যাত্রা শুরুর পর থেকেই কোডিংয়ের জন্য দক্ষ ও নির্ভুল এআই এজেন্ট তৈরি করে প্রযুক্তি বিশ্বে বেশ সাড়া ফেলেছে কারসর। এই অধিগ্রহণের ফলে ইলন মাস্কের আরেকটি আলোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ‘এক্সএআই বড় ধরনের প্রযুক্তিগত সুবিধা পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।

Tags
Elon Musk SpaceX share
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিজ্ঞান ও প্রযুক্তি
Published
18 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅