Home / বিজ্ঞান ও প্রযুক্তি / সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে
বিজ্ঞান ও প্রযুক্তি Breaking Featured Trending

সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে গ্রুপ ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল শুরু করতে পারবেন।
News Desk 17 Jun 2026, 09:04 PM 6 views
সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল করতে পারবেন হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে গ্রুপ ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করতে যাচ্ছে। নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডেস্কটপ অ্যাপ ছাড়াই সরাসরি ব্রাউজার থেকে গ্রুপ কল শুরু করতে পারবেন।

বর্তমানে সুবিধাটি বেটা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এর সবচে বড় চমক, নতুন ফিচারে একসঙ্গে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণকারী গ্রুপ কলে যুক্ত হতে পারবেন। এই সীমা মোবাইল ও ডেস্কটপ সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে। ফলে পারিবারিক যোগাযোগ, বন্ধুদের আড্ডা কিংবা অফিস মিটিংসব ক্ষেত্রেই এটি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হোয়াটসঅ্যাপ ওয়েবে ব্যক্তিগত ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু করে। তবে তখন গ্রুপ কলের সুবিধা ছিল না। নতুন আপডেটের ফলে ওয়েব ব্যবহারকারীরাও এখন মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো গ্রুপ কলিং সুবিধা উপভোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ চ্যাট খুললে উপরের কল বাটনে ক্লিক করে ব্যবহারকারীরা ভয়েস কল অথবা ভিডিও কলের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। চাইলে গ্রুপের সব সদস্যকে না ডেকে নির্দিষ্ট কয়েকজন সদস্যকে নিয়েও কল শুরু করা যাবে।

নিরাপত্তার দিক থেকেও সুবিধাটি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত কলের মতো গ্রুপ কলও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। ফলে কলের তথ্য বা কথোপকথন কেবল অংশগ্রহণকারীরাই শুনতে পারবেন। এমনকি হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটাও এসব কনটেন্টে প্রবেশ করতে পারবে না।

এ ছাড়া গ্রুপ ভিডিও কলে স্ক্রিন শেয়ারিং সুবিধাও যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে নিজেদের স্ক্রিন অন্যদের দেখাতে পারবেন, যা অনলাইন মিটিং, উপস্থাপনা কিংবা দলীয় কাজের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

বিশেষজ্ঞদের মতে, এই আপডেট সবচেয়ে বেশি উপকারে আসবে লিনাক্স ব্যবহারকারীদের। কারণ লিনাক্সের জন্য হোয়াটসঅ্যাপের কোনো অফিসিয়াল ডেস্কটপ অ্যাপ নেই। ফলে এতদিন গ্রুপ কলে যোগ দিতে তাদের মোবাইল ফোনের ওপর নির্ভর করতে হতো। নতুন সুবিধার ফলে তারা এখন সরাসরি ব্রাউজার থেকেই গ্রুপ কল করতে ও তাতে অংশ নিতে পারবেন।

Tags
WhatsApp new feature group call without desktop app
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিজ্ঞান ও প্রযুক্তি
Published
17 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅