ফুটবলে 'নকল' শাকিরা! কেন বিতর্কের ঝড়?
তিনি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।
বিশ্ববিখ্যাত পপস্টার। স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার পিকের সঙ্গে তাঁর প্রেম-বিয়ে রূপকথার
মতো। পিকের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে কলম্বিয়ার শিল্পী শাকিরার (Shakira)। তবে ফুটবল
বিশ্বকাপ ও শাকিরা এখনও সমার্থক হয়ে রয়েছে। ফুটবল বিশ্বকাপ মানেই যেন শাকিরার নাচ-গানে
জমজমাট উৎসব। এবারের বিশ্বকাপেও যার অন্যথা হয়নি। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে মেক্সিকো
সিটিতে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, সেখানে পারফর্ম করেন শাকিরা। কলম্বিয়ার পপস্টার
বিশ্বকাপের জন্য যে গান বেঁধেছেন, জনপ্রিয় সেই 'দাই দাই' পারফর্ম করেন। নাইজিরিয়ান
তারকা বার্না বয়ের সঙ্গে।
যদিও শাকিরাকে দেখে অবাক বিশ্বের
ফুটবলপ্রেমীরা। শাকিরা মানেই লাস্যময়ী। গানের কণ্ঠে জাদু। নাচের প্রতিটি স্টেপসে মুগ্ধতা।
বিশ্বকাপ ফুটবলের জৌলুস এক লাফে বাড়িয়ে দেন।
তবে যে শাকিরাকে দেখা গেল,
তিনি যেন বেশ অচেনা। হলুদ রংয়ের পোশাক পরেছিলেন। তবে যে আকর্ষণীয় চোখের জন্য তিনি ভক্তদের
হৃদয়ে ঝড় তোলেন, সেই চোখ ঢাকা ছিল কালো সানগ্লাসে। মিনিট কয়েকের পারফরম্যান্সে সানগ্লাস
পরেই দেখা গেল শাকিরাকে। যাঁকে উদ্বোধনী অনুষ্ঠানের সেরা আকর্ষণ মনে করা হচ্ছিল, তাঁকে
দেখে হতাশ হয়েছেন অনেকে।
তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায়
বিতর্কের ঝড়। 'হিপস ডোন্ট লাই' খ্যাত তারকার শরীরী ভাষাই কি ভুয়ো? অনেকেরই মনে হয়েছে,
শাকিরা নয়, তাঁর ডামি কাউকে দিয়ে পারফর্ম করিয়েছে ফিফা। বলাবলি হচ্ছে, আসল নয়, নকল
শাকিরা পারফর্ম করেছেন। যাঁর নাচের সহজাত ভঙ্গি গোটা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে, তাঁকে
দেখে মন ভরেনি দর্শকদের।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন,
'দাই দাই' গানে যিনি পারফর্ম করেছেন, তিনি অচেনা। কিছুতেই শাকিরা হতে পারেন না। খবর
চাউর হয়ে যায় যে, তিনি প্রকৃত শাকিরা নন, নকল শাকিরা।
নাইজিরীয় তারকা বার্না বয়ের
সঙ্গে পারফর্ম করেন শাকিরা। অনেকেই তাঁর পারফরম্যান্স দেখবেন বলেই বিশ্বকাপের উদ্বোধনী
অনুষ্ঠানের অপেক্ষায় হা পিত্যেশ করে বসেছিলেন। তবে চারপাশে বেশ গুঞ্জন ছড়িয়েছে।
বিতর্কের মূল কারণ দুটি। এক,
কেন কালো সানগ্লাস পরেছিলেন কলম্বিয়ার পপস্টার। দুই, তাঁর নাচ দেখে অনেকেরই মনে হয়েছে,
এটা প্রকৃত শাকিরা নন, তাঁর মতো দেখতে কেউ! সচরাচর তাঁকে যেরকম দেখতে লাগে, সেরকম লাগেনি
দর্শকদের। লাতিন আমেরিকায় এমনিতেই শাকিরার ডামি হিসাবে শাকিবেক্কা বিখ্যাত। ভেনেজুয়েলার
শাকিবেক্কাকে দেখে অনেকেই শাকিরা ভেবে বিভ্রান্ত হয়েছিলেন। এতটাই একইরকম দেখতে যে,
অনেকেই ভুল করতেন।
No comments yet
Be the first to join the discussion.