Home / বিনোদন / তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির খান
বিনোদন Breaking Featured Trending

তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির খান

দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই করতে যাচ্ছেন তিনি।
News Desk 23 Jun 2026, 06:22 AM 8 views
তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির খান
আমির ও গৌরী

তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই করতে যাচ্ছেন তিনি। তবে বলিউড তারকাদের বর্ণাঢ্য আয়োজনের বিপরীতে তাদের বিয়ে হবে একেবারেই ঘরোয়া ও ব্যক্তিগত পরিসরে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, বিয়েটি হবে রেজিস্ট্রি করে এবং এতে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

বর্তমান সময়কে জীবনের অন্যতম সুখের অধ্যায় উল্লেখ করে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের ‘আশীর্বাদ বলে মন্তব্য করেছেন এই অভিনেতা।

বিয়ে নিয়ে জনমনে এত আগ্রহ ও আলোচনায় বিস্ময় প্রকাশ করে আমির বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।

একই সঙ্গে বিয়ের খবর কীভাবে প্রকাশ্যে এলো, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। আমির বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের। একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও বহু বছর পর আবার তাদের যোগাযোগ শুরু হয়। পরে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরীকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির। এরপর কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন তারা।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্যও করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের সৌভাগ্য মনে করেন এবং তার সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পান। এছাড়া গৌরীর সঙ্গে সম্পর্কের মধ্য দিয়ে জীবনে নতুন এক পূর্ণতা অনুভব করছেন বলেও জানান এই অভিনেতা।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান জুনাইদ ও ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব দুজনই যৌথভাবে পালন করছেন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে এক ছেলে রয়েছে।

Tags
আমির খান গৌরী তৃতীয় বিয়ে বলিউড
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিনোদন
Published
23 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅