বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার দিলো বসুন্ধরা গ্রুপ
কেউ
শিক্ষার্থী, কেউ গৃহিণী, কেউ
বা স্বামীহারা অসহায়। কিভাবে পরিবারে সচ্ছলতা আনবেন, সন্তানকে সুশিক্ষিত করবেন অথবা স্বল্প আয়ের
স্বামীর পাশে দাঁড়াবেন-এমন
ভাবনা সবার চোখে-মুখে।
দরিদ্র
পরিবারের অসহায় এমন নারীদের সেই
স্বপ্ন সফল করতে সারথি
হয়েছে দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। অসচ্ছল নারীদের তিন মাস বিনামূল্যে
প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে
তাঁদের হাতে তুলে দেওয়া
হয়েছে সেলাই মেশিন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দেওয়া উপহারের সেলাই দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল
বসুন্ধরা গ্রুপমেশিনে সংসারের অভাব ঘুচিয়ে এখন
তাঁরা স্বাবলম্বী হবেন, পরিবারের পাশে দাঁড়াবেন। বগুড়ার
চারটি উপজেলার এমনই ৭৫টি পরিবারের
অভাব-অনটনের সংসারে আশার আলো জ্বালিয়েছে
বসুন্ধরা গ্রুপ।
সম্প্রতি
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে জেলার শেরপুর, আদমদীঘি, গাবতলী ও সদর উপজেলার
৭৫ জন দরিদ্র পরিবারের
নারীকে তিন মাসের সেলাই
প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে দেশের মানবিক
শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দেওয়া সেলাই মেশিন উপহার পেয়েছেন বগুড়ার চার উপজেলার ৭৫
জন অসচ্ছল নারী। বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন
পেয়ে স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন তাঁরা। সহায়-সম্বলহীন অসচ্ছল
এই নারীরা নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারে
সচ্ছলতা ফিরিয়ে আনতে চান।
সেলাই
মেশিন হাতে পেয়ে স্বপ্নজয়ের
হাসি ফুটেছে তাঁদের মুখে। শুভসংঘের মাধ্যমে সারা দেশে বসুন্ধরা
গ্রুপের এমন উদ্যোগকে সাধুবাদ
জানিয়েছেন সরকারি কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বগুড়ার গাবতলীতে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া
জেরিন রনি, বিএনপির নেতারা,
সদরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল ওয়াজেদ, উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেলসহ জনপ্রতিনিধি,
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শুভসংঘের সদস্যরা
উপস্থিত ছিলেন। আদমদীঘি ও শেরপুরেও জনপ্রতিনিধিসহ
বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
No comments yet
Be the first to join the discussion.