Home / বিনোদন / বেনজীর গ্রেপ্তার: কেন আনন্দিত পরীমণি ?
বিনোদন Featured Trending

বেনজীর গ্রেপ্তার: কেন আনন্দিত পরীমণি ?

News Desk 14 Jun 2026, 11:15 AM 25 views
চিত্রনায়িকা পরীমণি
চিত্রনায়িকা পরীমণি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার খবর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনায় নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

তবে দীর্ঘ বক্তব্য নয়, মাত্র একটি শব্দ লিখেই যেন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন হালের আলোচিত এই পর্দা কন্যা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেনজীর আহমেদকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে পরীমণি।

ক্যাপশনে তিনি লিখেন, ‘মজা। তার এই সংক্ষিপ্ত মন্তব্যের পর সামাজিকমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

অনেকের ধারণা, ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পরীমণির জীবনে যে আইনি জটিলতা তৈরি হয়েছিল, সেই প্রসঙ্গের কারণেই তিনি এমন প্রতিক্রিয়া জানিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরীমনি নিজে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

প্রসঙ্গত, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। তিনি আরো জানান, অতি দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

Tags
Entertainment Porimoni Hot Actress
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিনোদন
Published
14 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅