Home / জাতীয় / অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী...
জাতীয় Breaking Featured Trending

অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী ‘মহানন্দা মেইল’ ট্রেনটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
News Desk 19 Jun 2026, 06:13 AM খুলনা 15 views
অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহত যুবকের নাম আব্দুল কাদের। তিনি দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের কলোনীপাড়ার রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল কাদের ও তার দুই বন্ধু একটি মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিলেন। তারা দুধপাতিলা এলাকার একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী ‘মহানন্দা মেইল ট্রেনটি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত কাদেরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags
চুয়াডাঙ্গা রেল ক্রসিং খুলনার খবর নিহত
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
জাতীয়
Published
19 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅