Home / জাতীয় / করতোয়া নদীর বাঁধে ভাঙন ঝুঁকিতে দেড় হাজার মানুষ
জাতীয় Breaking Featured Trending

করতোয়া নদীর বাঁধে ভাঙন ঝুঁকিতে দেড় হাজার মানুষ

ভাঙনস্থলের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
News Desk 19 Jun 2026, 06:23 AM রংপুর 5 views
করতোয়া নদীর বাঁধে ভাঙন ঝুঁকিতে দেড় হাজার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর এলাকায় করতোয়া নদীর বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বৃষ্টিপাত ও নদীর পানি বেড়ে যাওয়ায় প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী বাঁধ। এতে চলাচলের সড়কসহ বাঁধের অনেকটা অংশ নদীতে বিলীন হয়ে গেছে।

ভাঙনস্থলের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা ঘুরে দেখা গেছে, ভাঙনের কারণে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবদুর রশিদ বলেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে এই দুরবস্থা। চোখের সামনে এই বিনাশের যজ্ঞ চলে। কেউ দায়িত্ব নিয়ে থামায় না। এলাকাবাসী বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এর কারণে। এসব বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার অবগত করা হয়েছে। কোনো প্রতিকার মেলেনি।

স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ প্রধান বলেন, তাদের নরেঙ্গাবাদ মৌজায় প্রায় ১০ হাজার লোকের বসবাস। অধিকাংশ সময় বাঁধের ওপরের এই পথ দিয়ে চলাচল করেন তারা। এখন রাস্তাঘাট ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এলাকাবাসীর যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। গাড়ি, মোটরসাইকেল কোনো কিছুই যাতায়াত করতে পারছে না। এ সময় তিনি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের আবেদন জানান।

ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট চাহিদা পাঠানো হয়েছে।

Tags
river erosion Gaibandha gobidogonj
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
জাতীয়
Published
19 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅