Home / জাতীয় / বরিশালে অটো-সিএনজির ভাড়া নিয়ে যা জানালো সিটি কর্পোরেশন
জাতীয় Breaking Featured Trending

বরিশালে অটো-সিএনজির ভাড়া নিয়ে যা জানালো সিটি কর্পোরেশন

হলুদ অটো ও সিএনজির ভাড়া নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি- বিসিসি
News Desk 19 Jun 2026, 06:45 AM বরিশাল 5 views
বরিশালে অটো-সিএনজির ভাড়া নিয়ে যা জানালো সিটি কর্পোরেশন

সামাজিক যোগাযোগ মাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের নাম ব্যবহার করে প্রচারিত একটি কথিত অটো ও সিএনজি ভাড়ার তালিকাকে সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

মঙ্গলবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে সিটি কর্পোরেশন জানায়, সম্প্রতি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নাম ও পদবি ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে নগরীতে চলাচলকারী হলুদ অটো ও সিএনজির ভাড়া সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরীতে চলাচলকারী হলুদ অটো ও সিএনজির ভাড়া নির্ধারণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

এ পরিস্থিতিতে গুজব বা ভুয়া তথ্য দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে জারি করা ওই বিজ্ঞপ্তিতে নগরবাসীকে শুধুমাত্র বরিশাল সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করার অনুরোধ জানানো হয়েছে।

Tags
Barisal auto rickshaw barisal city corporation
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
জাতীয়
Published
19 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅